মাদক বিক্রেতাকে পুলিশে দিলেন উপজেলা চেয়ারম্যান

মাদক বিক্রেতা মিজানকে পুলিশ দিচ্ছেন উপজেলা চেয়ারম্যাননোয়াখালী সদর উপজেলায় এক মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকা থেকে শনিবার (২৯ জুন) সন্ধ্যায় তাকে আটক  করা হয়। তার নাম মিজান।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জানান,এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিজানের বাড়িতে তিনি হানা দেন। সেখান থেকে ৬২ পিস ইয়াবাসহ তাকে আটক করে সুধারাম মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মিজান শ্রীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

একেএম সামছুদ্দিন বলেন, ‘মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। হাতে গোনা কয়েকজন মাদক কারবারির ব্যক্তিগত লাভের জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দিতে পারি না। যুব সমাজকে রক্ষায় মাদক বিক্রেতা যেই হোক বা যে পরিবারের সন্তানই হোক, তাদের কোনও ছাড় দেওয়া হবে না।’

নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল হাসান বাবলু বলেন, ‘পুলিশ তাকে আগেও কয়েকবার গ্রেফতার করেছিল। কিন্তু, প্রতিবারই জামিনে বের হয়ে যায়। আবারও মাদক বিক্রি শুরু করে। তাকে এলাকায় ইয়াবা বিক্রেতা হিসেবে চেনে।’

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিজানের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এত সে আতœগোপনে থেকে মাদক বিক্রি করছিল।’