ডেঙ্গু রোগী বাড়ছে খাগড়াছড়িতে



খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীখাগড়াছড়িতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত বৃহস্পতিবার থেকে আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, আক্রান্ত সব রোগীই ঢাকা থেকে এসেছেন। সংখ্যা বাড়ায় ডেঙ্গু রোগীদের আলাদা একটি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে হাসপাতালটিতে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।