‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে রবিবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন এলাকা থেকে র্যালিটি শুরু হয়। এর আগে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান পালন করে জেলা পুলিশ। ক্লাসে-ক্লাসে গিয়ে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল মামুন ও শাখাওয়াত হোসেন প্রমুখ।