আরিফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্সের ১৭ তম ব্যাচের ছাত্র।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমার জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল ইসলামসহ আট বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলে। পরে তারা গোসল করতে নামলে পাঁচ জন ভেসে যায়। আহমেদ কাদের, ইমরুল শাহেদ ও মোবাশ্বেরুল ইসলামকে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করলেও রফিক মাহমুদ (২১) ও রুয়েটের ছাত্র আরিফুল ইসলাম (২০) নিখোঁজ থাকে। একইদিন বিকাল পৌনে ৫টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার করে।