নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

01কথা কাটাকাটির জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হলের প্রায় ১৫টি রুম ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (৩১ আগস্ট) রাত ৯টা থেকে ১২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ভেতর দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ সভাপতি ও সাধারণ সম্পাদকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আব্দুস সালাম হলে সভাপতি গ্রুপে এক সিনিয়রের সঙ্গে সাধারণ সম্পাদক গ্রুপের জুনিয়রের কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হলে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।