সেন্টমার্টিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

মামলাকক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে টেকনাফ থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় আটক দুজনকে আসামি করে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলাটি করেন।

আটক আসামিরা হলো, লক্ষ্মীপুর সদরের মৃত শফিকুল ইসলামের ছেলে ও হোটেল ফ্যান্টাসির কর্মচারী এমরান হোসেন (৪৮) ও সেন্টমার্টিনের ডেইল পাড়ার মৃত ফজল আহমদের ছেলে রবিউল আলম ওরফে হাসু।

মামলার বাদী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান বলেন, ‘ভুক্তভোগীর ভাই বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কক্সবাজার সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ফ্যান্টাসি হোটেলে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেছিল এই দুই আসামি।