কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ওই সড়কে গিয়ে পড়ে থাকা যুবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে সড়ক দুর্ঘটনা ভাবলেও পরে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়। এরপর পুলিশ ওই ভবনে কর্মরত ছয় নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।’
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রমিকরা নিহত যুবককে চিনেন না বলে জানিয়েছেন। ঘটনার রহস্য জানতে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।