কিশোরকে নির্যাতনকারী সেই গ্রাম্য মাতব্বর গ্রেফতার

c997f1f6cc610988174e872feb4c45b2-5e04ede3bc197কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন চালানো গ্রাম্য মাতব্বর আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার মুরাদনগর থানার ওসি মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাম্য মাতব্বর আবু তাহের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বাসিন্দা। তিনি দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওসি মনজুরুল আলম জানান, গত বুধবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার যুবকের নাম রাজু চন্দ্র। তিনি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।