ওসি জানান, অগ্নিদগ্ধের ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গিয়েছি। আগুনে সিপার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। লেখাপড়ায় মনোযোগী না হওয়ায় তার মা শিল্পী বেগম তাকে বকাঝকা করায় সে অভিমানে এ ঘটনা ঘটায় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। তবে রবিবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী ঢাকা মেডিক্যালে মারা গেছে বলে আমাকে জানানো হয়েছে।
এদিকে সিপার মামা মোস্তফা কামাল দাবি করেন, রান্নাঘরে ডিম ভাজতে গেলে এ দুর্ঘটনা ঘটে।