শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সহিদ উদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে মুজিববর্ষে ১০ টাকা কেজিতে ৭ মাস ধরে চাল পাবে সুবিধাবঞ্চিতরা। আগে এই কর্মসূচি ৫ মাস পরিচালিত হলেও, মুজিববর্ষে ৭ মাস চলবে। প্রথম ধাপে চলতি বছরের মার্চ হতে মে এবং দ্বিতীয় ধাপে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চাল বিতরণ করা হবে।’
ছাগলনাইয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, ‘উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ২০ জন হতদরিদ্রকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।’
দাগনভূঞা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন মল্লিক বলেন, ‘উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ৪৬৭ জন হতদরিদ্রকে প্রতি মাসে ৩০ কেজি করে মোট ৪০ টন চাল বিতরণ করা হবে।
সোনাগাজী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুল আলম বলেন, ‘উপজেলার ২ হাজার ২৮৬ জন হতদরিদ্রকে প্রতি মাসে ৩০ কেজি করে ৭ মাস চাল বিতরণ করা হবে।’
পরশুরাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৃংগধর বড়ুয়া বলেন, ‘উপজেলায় ১ হাজার ৪৩৯ জনকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। ফুলগাজীর ২ হাজার ৭০১ জন এই কর্মসূচির আওতায় থাকবে।’
জানাগেছে, মুজিববর্ষে দেশের ১০০টি উপজেলাতে পুষ্টি চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে খাদ্য বিভাগ। এর আওতায় ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলাতে পুষ্টি চাল বিতরণ করা হবে।