চট্টগ্রামে সোমবার থেকে ২০ দিনব্যাপী বইমেলা

CCC-Photoআগামী ১০ ফেব্রুয়ারি (সোমবার) থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ২০ দিনব্যাপী অমর একুশে বইমেলা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন মেলার প্রধান পৃষ্ঠপোষক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, ওই দিন বিকাল ৩টায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেলার উদ্বোধন করবেন। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

সংবাদ সম্মেলনে একুশে বই মেলা পরিচালনা পরিষদের আহ্বায়ক চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়য়া, যুগ্ম সচিব লেখক-গবেষক জামাল উদ্দীন, মেলা পরিচালনা কমিটির সমন্বয়ক চসিক উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।