করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ইতালিফেরত প্রবাসী

চাঁদপুরচাঁদপুরের মতলব উত্তর থানায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালিফেরত এক ব্যক্তিকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে তাকে ভর্তি করা হয়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, ‘বৃহস্পতিবার তিনি দেশে এসেছেন। জ্বর ও পাতলা পায়খানা থাকায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সর্দি-কাশি নেই। যেহেতু তিনি দেশের বাইরে থেকে এসেছেন তাই তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে।’

তিনি জানান, উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত করা যায় না। তবে ঢাকা থেকে লোক এসে স্যাম্পল নিয়ে যাবেন। সেখানে তারা পরীক্ষা করে দেখবেন।