নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চানপুর শাহ গ্রামে ২০ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে জেলায় আরও ৫ জনের করোনা রোগী শনাক্ত করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, ওই যুবক এক সপ্তাহ আগে ঢাকার ডেমরা থেকে এসেছিল। ১৪ এপ্রিল তার নমুনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। শুক্রবার (১৭ এপ্রিল) তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
তিনি জানান, আপাতত তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) পর্যবেক্ষণ শেষে তাকে আইসোলেশনে নেওয়া হতে পারে।