মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবের প্রকাশিত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন বলেন, আশরাফুল হাসান ও তার স্ত্রীর জ্বর হওয়ার ৪ জুন নমুনা দিয়ে ৯ জুন রিপোর্টে পেয়েছেন। আপাতত তাদের শরীরে কোনও লক্ষণ নেই। দু’জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বোয়ালখালীর ইউএনও ৬ জুন পরীক্ষার জন্য নমুনা দেন। ৯ জুন রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।
এ সম্পর্কে রাজিব হোসাইন বলেন, বোয়ালখালী ইউএনও এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টিনে আছেন। করোনা পজিটিভ থাকায় এখন তিনি আইসোলেশনে থাকবেন। তার শরীরে করোনার কোনও লক্ষণ নেই। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।