সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের ফলোআপ রিপোর্ট নেগেটিভ

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদসাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার (২৪ জুন) প্রথম ফলোআপ টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে আইডিসিআর থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতির একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসায় এমপি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতির মধ্যে দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।

এছাড়া নিজ নির্বাচনি এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ জুন আব্দুস শহীদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সতর্কতার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শে ১৮ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।