এসি বাসে ফেনসিডিল পাচার: তিন পাচারকারী আটক

আটক তিন জনকুমিল্লায় রয়েল কোচ পরিবহনের এসি বাসে ফেনসিডিল পাচারকালে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে ঢাকাগামী ওই এসি বাস থেকে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময়ে ৩৮২ বোতল ফেনসিডিল ও বাসটি জব্দ করা হয়। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটক পাচারকারীরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর (মধ্যমপাড়া) গ্রামের মো. ফরিদ আহম্মেদের ছেলে মো. শরিফ আহম্মেদ (৪০), কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. জসিম মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (২৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার রানীছড়া (শিকদার বাড়ি) গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২২)।

জব্দ করা ফেনসিডিলবিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মাদক ব্যবসায়ীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রয়েল কোচ পরিবহনের এসি বাসে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।