ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফেনী রেল স্টেশন ইনচার্জ মাহাবুব রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ফেনীর ফতেপুরে এ দুর্ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত ৩