সোমবার (১২ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘শুধু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নয়, যারা বিভিন্ন স্থানে ছোট ছোট ছেলেমেয়েদের অত্যাচার করে তাদেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এমালেক চৌধুরীসহ বিভিন্ন উপজেলার শ্রমিকলীগের নেতাকর্মীরা।