মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের মিত্রবাহিনীর যৌথ বীরত্বগাঁথার স্মৃতি সংরক্ষণে সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে চট্টগ্রাম জেলা পরিষদ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে।
দোরাইস্বামী বলেন, এই স্মৃতিস্তম্ভ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং ভারতীয় যোদ্ধাদের প্রতি সম্মান ও আবেগের প্রতীক। বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনারা এ এলাকায় একসঙ্গে প্রাণ বিসর্জন করেছেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী, সমৃদ্ধশালী ও অগ্রগতিশীল একটি দেশ। বাংলাদেশ শুধু ভারতের বন্ধুই নয়, দেশ হিসেবে বাংলাদেশ একটি মহান দেশ। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের স্পিরিট। আপনারা (বাংলাদেশের জনগণ) বিশ্বকে উদাহরণ দেবেন, বঙ্গবন্ধুর চেতনা নিয়ে কিভাবে একসঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করা যায়।
উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। এ সময় চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, ভারতীয় হাইকমিশনারের সহধর্মিণী সংগীতা দোরাইস্বামী, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি দীপ্তি আলংঘাট, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।