এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এস এম শফি, মানবসম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব সোহেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এদিকে বিগত পৌর নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বিধা-বিভক্তি ও দ্বন্দ্ব আবারো সুস্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করেননি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ ছাড়া নির্বাচনের পরের দিন থেকে বন্ধ রয়েছে জেলা আওয়ামী লীগ কার্যালয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. শানে আলম স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলমের কাছে হেরে যান।
দলীয় কোন্দলের ব্যাপারে ফোনে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
/জেবি/এফএ/আপ-এআর/