মুজিববর্ষ উপলক্ষে রহমত উল্যা আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিশু-শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকালে জেলার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।
এ উপলক্ষে ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহমত উল্যা আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা- আইসিটি) নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন প্রমুখ।