নোয়াখালীর সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌর এলাকায় তিন দিনের শোক ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (১৭ মার্চ) রাতে মেয়র আবদুল কাদের মির্জা এই শোক ঘোষণা করেন।
কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, কোম্পানীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হলো। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বসুরহাট বাজারের সব ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ জানান তিনি। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
উল্লেখ্য, বৃৃৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আমদের মরদেহ দেশে এসে পৌঁছার কথা। শুক্রবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালীতে মরদেহ আনা হবে। এর পর কোম্পানীগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই শায়িত হবেন প্রবীণ এ রাজনীতিবিদ।
এর আগে, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মওদুদ আহমদ।
আরও পড়ুন:
কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মওদুদ আহমদের মরদেহ
সংসদের দক্ষিণ প্লাজায় মওদুদ আহমদের জানাজার অনুমতি মেলেনি
মওদুদ আহমদের মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার, জানাজা শুক্রবার
রাজনীতির জন্য মওদুদ মানুষের কাছাকাছি পৌঁছেছিলেন: বি. চৌধুরী
মওদুদ আহমদের মৃত্যুতে রাজনীতিকদের শোক
ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে মেয়র তাপসের শোক