চাঁদপুরে পৌঁছালো আরও ৩৭ হাজার করোনা টিকা

চাঁদপুরে পঞ্চম ধাপে ৩৭ হাজার ডোজ সিনোফার্মের করোনা টিকা পৌঁছেছে। রবিবার (১১ জুলাই) সকালে টিকাগুলো গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এগুলো ইপিআই ভবনের সংরক্ষণ করে রাখা হয়েছে।

ডা. সাখাওয়াত উল্যাহ জানান, ফের টিকাদান শুরু হয়েছে। পঞ্চম ধাপে আসা টিকা থেকে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। ৩৭ হাজার ডোজ টিকা থেকে ১৮ হাজার ৫০০ জনকে দেওয়া যাবে।

উল্লেখ্য, চাঁদপুরে এ পর্যন্ত মোট দুই লাখ দুই হাজার ২০০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে। এর মধ্যে প্রথম ধাপে ৭২ হাজার, দ্বিতীয় ধাপে ৩৯ হাজার, তৃতীয় ধাপে ৪৪ হাজার, চতুর্থ ধাপে নয় হাজার ৬০০ ডোজ ও পঞ্চম ধাপে এলো ৩৭ হাজার ডোজ।