মাইকিং করে সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিলেন ইউএনও

মাইকিং করে নাইক্ষ‌্যংছ‌ড়ির বাইশারী ও দোছ‌ড়ি ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নির্বাচ‌নের ঘোষণা দিয়েছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফের‌দৌস। শনিবার (৬ নভেম্বর) বিকালে বাইশারী বাজারে আইনশৃঙ্খলার বিষয়ে বাইশারীবাসীকে সচেতন কর‌তে মাইকিং ক‌রে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘প্রতিবছর নির্বাচ‌নের আগে গুজব ছড়া‌নো হয়। গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। আজ আমরা আপনা‌দের কাছে এসেছি, এক‌টি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য।’

নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীর সহ‌যো‌গিতা কামনা ক‌রে বলেন, ‘আপনারা অবশ্যই যেকোনও বিষয়ে আমা‌দের অবহিত করবেন।’

এ সময় নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ওসি মো. আলমগীর হো‌সেন, উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সা‌লেহসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।