টেকনাফে পুলিশের হাতে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস মাদক এবং ইয়াবাসহ এক নারী আটক হয়েছেন। আটক ওই নারী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মালেক মিস্ত্রির স্ত্রী গুল ফরাজ (৩৫)। রবিবার (৭ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মালেক মিস্ত্রির বাড়ি থেকে এসব আইস ও ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার ক্রসফায়ারের পলাতক আসামি মালেক মিস্ত্রির বাড়িতে ক্রিস্টাল মেথ বা আইস মাদক ও ইয়াবার একটি চালান মজুত আছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাড়ির কাঠের ওয়ালের ড্রয়ারে মজুত এক কেজি ক্রিস্টাল মেথ ও ১০ হাজার ইয়াবাসহ মালেকের স্ত্রীকে আটক করা হয়।
আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
ভয়ঙ্কর এলএসডি-আইস: যা ঘটেনি সেটাই দেখেন আসক্তরা
পরীর বাসায় মিলেছে ভয়ংকর মাদক আইস ও এলএসডি
ভয়ঙ্কর মাদক ‘আইস ’ কারখানা ঢাকায়!
ইয়াবার বিকল্প ‘আইস’ মাদকের বাজার তৈরির চেষ্টা
‘আইস’ মাদকের গডফাদার হতে চেয়েছিলেন চন্দন
আইস ধরা পড়লে দাম নেয় না মিয়ানমারের সরবরাহকারীরা