এ যেন ‘গাঁজার সিলিন্ডার’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১৯:৪৮ আপডেট : ২৩ মে ২০২৬, ১৯:৪৮

এলপি গ্যাস সিলিন্ডারে ভরে গাঁজা পাচারের সময় সুজন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন তালতলা বাজার এলাকায় এক অভিযানে ওই যুবককে সিলিন্ডার ভর্তি গাঁজাসহ আটক করে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সুজন মিয়া উপজেলার কচাকাটা থানার শোভারকুটি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি নিয়মিত ভারত থেকে গাঁজা পাচার করে ঢাকায় পাঠাতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সুজন মিয়া শুক্রবার ভারত থেকে গাঁজার একটি চালান নিয়ে এসেছেন, পুলিশের কাছে এমন তথ্য ছিল। রাতের বেলা সুজন মিয়া ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে গেলে পুলিশ বিষয়টি আঁচ করতে পারে। সকালে সুজন মিয়া সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন– এমন তথ্যে তালতলা বাজারে অভিযান চালায় পুলিশ। এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে কচাকাটা থানা পুলিশ অভিযানে অংশ নেয়। এ সময় সিলিন্ডারসহ সুজনকে আটক করা হয়। পরে সিলিন্ডার কেটে ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের মুখের নব খুলে রাতভর তাতে গাঁজা ঢুকিয়েছেন সুজন। এক টুকরো করে ঢুকিয়ে ৮ কেজি গাঁজা ভরেছেন। এই গাঁজা ঢাকায় নিয়ে কেনা দামের দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছেন। অধিক লাভের লোভে মাদক ব্যবসায়ীরা এখন অভিনব পদ্ধতি অবলম্বনের চেষ্টা করছে।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে কাচাকাটা থানাধীন মাদারগঞ্জ ঘাটে এক ব্যক্তিকে ১৯৩টি ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোন্নাফ (৩৬)। তিনি নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের বাসিন্দা। ওই ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম ভাষা (৪০) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর হয়ে তিনি নিয়মিত মাদক পরিবহনের কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

এএসপি বলেন, ‘সুজন সম্ভবত একই পদ্ধতিতে এর আগেও গাঁজা পরিবহন করেছিল। আগে সফল হওয়ার কারণে আবারও একই পদ্ধতি অনুসরণ করেছে। কিন্তু এবার সে পুলিশের জালে ধরা পড়েছে। গাঁজা পরিবহনের অভিযোগে সুজন এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় মোন্নাফ ও শফিকুলকে আসামি করে করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম