নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগ ও পাঁচটিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও তিনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ১৪টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বেগমগঞ্জ ও নরোত্তমপুর এই দুটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং ১২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ফলাফলে দেখা যায়, আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবেদ সাইফুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, রাজগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি কাদিরপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ছালাহ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নরোত্তমপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মেহেদি হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।
হাজীপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহ আজিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, গোপালপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চশমা প্রতীকের প্রার্থী মো. মোশারফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, ছয়ানি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী ওহিদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) টেলিফোন প্রতীকের প্রার্থী কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া একলাশপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী সাহেদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, শরীফপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চশমা প্রতীকের প্রার্থী নোমান সিদ্দিকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, রসুলপুর ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থক (স্বতন্ত্র) টেলিফোনে প্রতীকের প্রার্থী আবদুর রশীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থক (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের প্রার্থী বাহারুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী বিএনপি সমর্থক শাহিদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে।