জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ৪

 

 

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিপন সরকার।

তিনি জানান, চার যুবক কেন্দ্রে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ তাদের আটক করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। এর বেশি  জানি না।