চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৭

চট্টগ্রামে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময় ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৯৭৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েয়েছে এক হাজার ৩৬০ জনে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ২৫ শতাংশ। শনাক্তদের মধ্যে ২৬৩ জন নগরের এবং ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২৪ ঘণ্টায়  শনাক্তদের মধ্যে  বিআইটিআইডি ল্যাবে ৮৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৭ জন, অ্যান্টিজেন টেস্টে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২০ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে ২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে চারজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সাতজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৫৪ জনের করোনা শনাক্ত হয়।