চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (১৩ ফেব্রুয়ারি সকাল ৮ পর্যন্ত) করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ। নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা এক লাখ ২৫ হাজার ২০৭ জন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬০ জনের।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। শনাক্তদের মধ্যে ১৬৯ জন নগরের এবং ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে চার জন, অ্যান্টিজেন টেস্টে সাত জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আট জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিন জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৯ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে চার জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়।