পাহাড় থেকে একজনের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি উপজেলায় মংচাই মারমা (৩৯) না‌মে এক জুমচাষির গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার ক‌রা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়া থে‌কে লাশ উদ্ধার করে পুলিশ। মংচাই মারমা কদমপ্রু পাড়ার মৃত চিংহ্লা মং মার্মার ছে‌লে। 

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বিকা‌ল সা‌ড়ে ৪টার দিকে বড়ইতলী পাড়ার কা‌ছে এক‌টি পাহা‌ড়ে গু‌লির শব্দ শুন‌তে পে‌য়ে ছুটে যান স্থানীয়রা। প‌রে সেখা‌নে গি‌য়ে মংচাই মারমার গুলিবিদ্ধ লাশ দেখ‌তে পান। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়‌টি নিশ্চিত করে বান্দরবানের সহকারী পু‌লিশ সুপার রেজা স‌রোয়ার ব‌লেন, ‌‘পাহাড় থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জে‌রে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’