চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গত এক মাসে ৮৫ জন গ্রেফতার হয়েছে। সংস্থাটির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যাতি চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত আগস্ট মাসে ৩৫৫টি অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে মাদকসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৮৩টি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও জানান, অভিযানে ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা, পাঁচ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ২২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।