মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশুখাদ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশুখাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌধুরীহাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতার অভিযান চালিয়ে জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় বিসমিল্লাহ ফার্মাকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও সংরক্ষণ করায় একই এলাকার ফুলকলি নামে একটি খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’