গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০৯:০৩আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:০৩

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে অবৈধভাবে অনুমোদনহীন সিএনজি গ্যাস রান্নার কাজে ব্যবহারের অপরাধে নোয়াখালীতে এক রেস্টুরেন্ট মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার মাইজদী হাসপাতাল রোডের নিউ ভোজন বিলাস নামের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের রান্নার কাজে এলপিজি গ্যাস বা পিএনজি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ব্যবহার করে আসছে প্রতিষ্ঠানটি। সিএনজি গ্যাস দাহ্য পদার্থ হওয়ায় এটি কোনোভাবেই রান্নায় ব্যবহার করার সুযোগ নেই। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্টটিতে রান্নার কাজে সিএনজি গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। তিনি জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টে রান্নার কাজে অনুমোদনহীন অবৈধভাবে সিএনজি গ্যাস ব্যবহার করায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী খায়রুল বাশার মঞ্জু জরিমানার টাকা নগদ পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না বলে মুচলেকা দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
মান সনদ ছাড়াই পণ্য উৎপাদন, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
সর্বশেষ খবর
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন তারেক রহমান
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন তারেক রহমান
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল