কক্সবাজারে উখিয়া উপজেলায় শরণার্থী শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন।
শনিবার (০৭ জানুয়ারি) রাতে উখিয়া ক্যাম্প-১৫ এর এ/৫ ব্লকে এই ঘটনা ঘটে। রশিদ আহমদ ক্যাম্প-১৫ এর ‘এ’ ব্লকের বাসিন্দা ও হেড মাঝি (নেতা)।
৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রাতে ৩ জন দুর্বৃত্ত রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তিনি তার দ্বিতীয় স্ত্রীর ঘর ক্যাম্প-১৫ এর এ/৫ ব্লকে অবস্থান করছিলেন। আহত অবস্থায় তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ফারুক আহমেদ।