চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১২টায় উপজেলার কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।