মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ যখনই ক্রিকেটে ভালো কিছু করে তখনই, আইসিসি চক্রান্ত করে বাংলাদেশেকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন পরীক্ষা করে সতর্ক করার কথা থাকলেও তারা তা না করে ২জন বিশ্বমানের বোলার নিষিদ্ধ করে।
বক্তারা আরও বলেন, আইসিসির নিয়ম শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষেই ব্যাবহার হয়। কিন্তু ক্রিকেটের তিন মোড়ল বোলারদের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয় না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
/এআর/