পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ।
শোভাযাত্রায় হাজার হাজার পাহাড়ি নারী, পুরুষ, ছেলে, মেয়ে অংশ নেন। শোভাযাত্রাটি পার্বত্য জেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে খাগড়াছড়ি টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হলে জেলার বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বছরের প্রথম দিন যতই এগিয়ে আসছে, ততই উৎসবমুখর ও বর্ণিল হয়ে উঠছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
/বিটি/