রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকেই রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজস্থলী থানার এসআই নুরজামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় সাজ্জাদ তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালেই তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।