বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, অতীতের নির্বাচনগুলোতে কিছু গোলযোগ হয়েছে, যা দুঃখজনক। মূলত রাষ্ট্রীয় সম্পদ রক্ষার উদ্দেশ্যে প্রতিকূল পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে। কিছু মানুষও এতে মারা গেছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, কোনও প্রার্থী অভিযোগ করলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে প্রতিনিধি কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হবে। কোনও দলীয় ব্যক্তিকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময়ের এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, ওসি সাখাওয়াত হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া প্রমুখ।
আরও পড়ুন:
রাজশাহীতে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায়
/বিটি/এইচকে/