নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নাওজোর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রবিবার ভোর সাড়ে চারটার দিকে অপর একটি দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের সহকারী (২০) নিহত ও চালক আহত হন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আহত চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: থানচিতে হেলিকপ্টারে পাঠানো হয়েছে চাল
/জেবি/টিএন/আপ-এনএস/