সাভারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

সাভারসাভারে মাইক্রো ইনটিস্টিউট অব টেকনোলজি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বাসচাপায় সহপাঠীর  নিহতের প্রতিবাদে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিযজু (২৩) নিহত হয়।
এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা শুক্রবার বেলা ১২টার দিকে পলিটেকনিকের শিক্ষার্থীরা সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তারা বাসচালক ও বাসটিকে আটকের দাবি জানায়। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্য করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটানাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: লটকন আনবে চাষির সুদিন 

/এআর/এসটি/