ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম আব্দুর রফিক (৫০)। রবিবার ভোর ৫টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার আর এ কে সিরামিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রফিকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসন্তের বাঘ (বাংলা বাজার) গ্রামে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোনও যানবাহন ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ এখন মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: বগুড়ায় ১১ জঙ্গিসহ ৯০ জন গ্রেফতার
/এসটি/