গাজীপুর পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকেও অভিযুক্ত করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় দেখানো হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা খরচ দেখানো হয়। খরচের টাকার মধ্যে থেকে ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক। ভুয়া গ্রহীতা দেখিয়ে ৯৯৯টি ভাউচারের মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করা হয়। এর প্রেক্ষিতে দুদকের অনুমোদন নিয়ে ফৌজদারি কার্যবিধি ও ১৯৪৭ সালের দুদক আইনের ৫-(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
এসপি মো. হারুন-অর রশিদ জানান, দুদকের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। আইনগত দিক লক্ষ্য করে তা এগিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় রিমান্ডে দুজন
/এআর/টিএন/