মেঘনা সেতুতে গাড়ি বিকল, মুন্সীগঞ্জে ১১ কিমি যানজট

মুন্সীগঞ্জঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে মেঘনা সেতু থেকে বাউশিয়া পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তায় প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে যানজট লেগে আছে। শুক্রবার সকাল ৭ থেকে দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট নিরসন করা সম্ভব হয়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান রাজ যানজটের খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মেঘনা সেতুর ওপর দু’টি ট্রাক ও একটি কাভার্ডভ্যান বিকল হলে এ যানজটের সৃষ্টি হয়। তবে রেকার দিয়ে বিকল বাহনগুলো পৌনে ১২টার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। আশা করি যানজট কমতে শুরু করবে।’

এদিকে যাত্রীবাহী বাস, ট্রাক, কার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে করে যাত্রীদের রমজানের মধ্যে অবর্ননীয় দুর্ভোগে পড়তে হয়।

আরও পড়ুন- 

আইএস এর ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ ফাইজুল্লাহ!
বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র

/এফএস/