ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র এঁকে কটূক্তি, আটক ১

আটকপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকে অশালীন মন্তব্য করায় রাসেল তালুকদার (২৮) নামে  একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পিচুরী গ্রামের বাসিন্দা।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, রাসেল তালুকদার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কার্টুন ও বাজে মন্তব্য করে। বিকালে পুলিশ রাসেলকে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে আটক করে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।
/এআর/টিএন/