গাজীপুরে বাসে অগ্নিকাণ্ড

গাজীপুরগাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় শুক্রবার সকালে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। তবে এতে কেউ হতাহত হয়নি। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  ভিআইপি-২৭ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিল। পথে বড়বাড়ি এলাকায় পৌঁছালে সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক-সহকারীসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে বাসের সবগুলো আসন পুড়ে গেছে।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাসের সহকারীর বরাত দিয়ে জানান, বাসের ওয়ারিং থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 আরও পড়ুন: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাদাম চুরির মামলা!

/এনএস/বিটি/আপ-এআর/