মুন্সীগঞ্জে ১৭০ রাউন্ড গুলি ও ৪টি গ্রেনেড উদ্ধার

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মাটির নিচ থেকে ১৭০ রাউন্ড গুলি ও ৪টি ‘হ্যান্ড গ্রেনেড’ উদ্ধার করা হয়েছে। শনিবার সোয়া ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মসজিদের জায়গায় ভবন নির্মাণ করতে গিয়ে শ্রমিকরা এগুলো দেখতে পান।

এএসপি সামসুজ্জামান বাবু (লৌহজং সার্কেল) গুলি ও গ্রেনেড উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মসজিদের জায়গায় ইমাম সাহেবের থাকার জন্য একটি কক্ষ তৈরির কাজে শ্রমিকরা মাটি কাটতে গেলে গুলি ও অস্ত্র বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ১৭০ রাউন্ড গুলি ও ৪টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় এখানে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

এএসপি সামসুজ্জামান বাবু বলেন, যেহেতু এগুলি অনেক পুরাতন। তাই প্রাথমিকভাবে ধারণা করছি ১৯৭১ সালে এগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো অকেজো হয়ে গেছে।

আরও পড়ুন:
১৫ মিনিটের কথা বলে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ: শ্বশুর

/বিটি/টিএন/