কালুখালীর নব নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার নতুন উপজেলা কালুখালীর ৭টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় প্রধান অতিথি জেলা প্রশাসক জিনাত আরা এই শপথ বাক্য পাঠ করান।
জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. সৈয়দা নওশীন পর্ণিনী।
অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন, কালুখালী রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীন নিলুফা ও মাঝবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।
আরও পড়ুন: শোলাকিয়ায় হামলা: ১০ দিনের রিমান্ডে জাহিদুল 

/এআর/