রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন জানান, দুপুর সোয়া ২টার দিকে মঠেরঘাট চৌরাস্তা থেকে দুটি মোটরসাইকেলে করে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত ফাঁকা গুলি বর্ষণ করতে থাকে। এক পর্যায়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা ৪ রাউন্ড গুলি করে। পরে তারা উপজেলা পরিষদ এলাকার দিকে পালিয়ে যায়। এতে প্রেসক্লাবে থাকা সাংবাদিকসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। প্রেসক্লাবের সামনে যারা গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ১৪ রাউন্ড গুলি উদ্ধার, পুলিশি হেফাজতে বাড়ির মালিক
/এআর/